২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র মামলার শুনানি আবার ২১ এপ্রিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ২১ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। তবে ওইদিন বুদ্ধ পূর্ণিমা হলে সেক্ষেত্রে পরের দিন শুনানি হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 04:13 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ২১ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। তবে ওইদিন বুদ্ধ পূর্ণিমা হলে সেক্ষেত্রে পরের দিন শুনানি হবে। বৃহস্পতিবার দুপুর একটায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ তারিখ ধার্য করেন। (আরো তথ্যসহ) এর আগে সাংবাদিকদের আদালত বর্জনের কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ১২টা ৩০ মিনিটে মামলার শুনানি আবার শুরু হয়। পুলিশের 'অশোভন আচরণের' প্রতিবাদে সাংবাদিকরা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূিচ অব্যাহত রাখেন। এর আগে শেখ হাসিনা আদালতে বলেন, "সাংবাদিকরা ভেতরে না এলে আমরা শুনানিতে অংশ নেবনা।" এর পর থেকে প্রায় দুই ঘন্টা শুনানি বন্ধ থাকে। সকাল ৯ টা ৪৬ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ দিন মামলার অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর পঞ্চম দিনের মত শুনানি হওয়ার কথা রয়েছে। গত ৩ এপ্রিল থেকে এ শুনানি চলছে। গত ১৫ এপ্রিল শুনানি শেষে বিচারক মো. ফিরোজ আলম ১৭ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/এসকে/১৩১৬ঘ.