২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

সাতকানিয়া উপজেলার পুরান গড়ে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 06:23 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার পুরান গড়ে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন বুধবার বিকেলে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জহির উদ্দিন, আবু তাহের শিকদার, নাসির উদ্দিন, এমরান গনি প্রকাশ নবাব ও সেলিম উদ্দিন। তাদের সবার বাড়ি সাতকানিয়ার পুরান গড় গ্রামে। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর নাজিম উদ্দিনকে গুলি করে হত্যা করে। পরদিন নাজিমের স্ত্রী করিমুন্নেসা সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় আসামি জহির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকি সবাই পলাতক। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/০০০৩ ঘ.