২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকলের অবসর-শ্রমিকদের পাওনা ১৯ এপ্রিল দেওয়া শুরু

সরকারি মালিকানাধীন পাটকলগুলোর অবসরপ্রাপ্ত ও 'স্বেচ্ছা অবসরে' যাওয়া শ্রমিকদের বকেয়া পাওনা আগামী ১৯ এপ্রিল থেকে পরিশোধ শুরু করবে বাংলাদেশ পাটকল করপোরেশন। এ জন্য সরকার ১৪৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মালিকানাধীন পাটকলগুলোর অবসরপ্রাপ্ত ও 'স্বেচ্ছা অবসরে' যাওয়া শ্রমিকদের বকেয়া পাওনা আগামী ১৯ এপ্রিল থেকে পরিশোধ শুরু করবে বাংলাদেশ পাটকল করপোরেশন। এ জন্য সরকার ১৪৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বস্ত্র ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবালের ১৯ এপ্রিল খুলনা সফরের কথা রয়েছে। তার এই সফরের সময় শ্রমিকদের পাওনা দেওয়া শুরু হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, অবসরে যাওয়া দেশের মোট ১৯২৩ জন শ্রমিকের মধ্যে খুলনা অঞ্চলেই রয়েছেন ১১৭৭ জন। ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী ৫৭ বছর ঊর্ধ্ব এসব শ্রমিককে অবসর দেওয়া হয়। এদের জন্য বরাদ্দের পরিমাণ ৮৬ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে 'সেচ্ছা অবসরে' যাওয়া শ্রমিক-কর্মচারীর সংখ্যা ২০ হাজার ২৪২ জন। বিজেএমসি'র চারটি বন্ধ হওয়া পাটকলের ১৪ হাজার ৩৩৪ শ্রমিক এ তালিকায় অন্তর্ভুক্ত। এদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৭ কোটি ৬১ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২০০৫ ঘ.