২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান তদন্ত কমিটি গঠনের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

টাঙ্গাইল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান তদন্ত কমিটি গঠনের কথা জানান। বুধবার ভোররাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একতা এক্সপ্রেসের সংঘর্ষে ১৭ জন নিহত হয়। নিহত ১৭ জনের লাশ বুধবার দুপুরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়। যোগাযোগ সচিব সাংবাদিকদের বলেন, "দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাম্মেল হককে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" মাহবুবুর রহমান বলেন, "দুর্ঘটনার জন্য আমিও দায়ী। শুধু আমি নয়, রেলওয়ের কর্মকর্তারাও দায়ী।" তিনি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সচিব বলেন, "ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" দুর্ঘটনায় নিহতরা হলেন, সাইফুল ইসলাম (৪৫), সোলেমান (৪৫), সিরাজুল (৩০), কোরবান আলী (২৫), আহমদ আলী (৪২), ফারুক হোসেন (২৬), আহাদ হোসেন (৩৫), শফিক (৩২), দুলাল হোসেন (৩৮), ফারুক হোসেন (৩০), মনির হোসেন (৩৫), সুজাত আলী (৫০), আল আমিন (২০), গোলাম হোসেন (২০), ফজলুল হক (৪৫), আলাউদ্দিন (৪২) এবং বাস চালক আব্দুস সামাদ (৪৫)। বুধবার দুপুরে নিহতদের স্বজনদের পক্ষে রোলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান আসলাম ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ নেওয়ার জন্য দুর্ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। এর পর প্রশাসন লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি চুরমার হয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে মারা যায় এক জন। নিহতদের মধ্যে চালক ছাড়া সবাই কাপড় ব্যবসায়ী। তাদের বাড়ি কালিহাতীর বোল