২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছে ইসি

বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে বুধবার নির্বাচন কমিশন (ইসি) চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। খোন্দকার দেলোয়ারের সঙ্গে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কমিশনের আলোচনার সময় দেওয়া হয় ওই চিঠিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে বুধবার নির্বাচন কমিশন (ইসি) চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। খোন্দকার দেলোয়ারের সঙ্গে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কমিশনের আলোচনার সময় দেওয়া হয় ওই চিঠিতে। গয়েশ্বর চন্দ্র রায় বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, বিএনপির মহাসচিব হিসেবে নয়, ইসির চিঠিতে খোন্দকার দেলোয়ার হোসেনকে বিএনপির একজন নেতা হিসেবে সম্বোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের উপ সচিব স্বাক্ষরিত চিঠিটি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে খোন্দকার দেলোয়ারের কাছে পৌঁছানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৮১৮ ঘ.