২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের লাশ স্বজনের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১৭ জনের লাশ বুধবার দুপুরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

টাঙ্গাইল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১৭ জনের লাশ বুধবার দুপুরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়। বুধবার ভোররাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে ঢাকাগামী একতা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় বাসটি চুরমার হয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে মারা যায় এক জন। নিহতদের মধ্যে চালক ছাড়া সবাই কাপড় ব্যবসায়ী। তাদের বাড়ি কালিহাতীর বোল