২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বোমা হামলায় একজন নিহত

পাটকেলঘাটা উপজেলার খলিসখালির ছোটগাছা গ্রামের দূর্গাপুর এলাকায় সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীর বোমা হামলায় মহাদেব সরকার (৩০) নামের এক চিংড়ি ঘের মালিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

সাতক্ষীরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটকেলঘাটা উপজেলার খলিসখালির ছোটগাছা গ্রামের দূর্গাপুর এলাকায় সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীর বোমা হামলায় মহাদেব সরকার (৩০) নামের এক চিংড়ি ঘের মালিক নিহত হয়েছেন। মহাদেব সরকার গাছা গ্রামের বাসুদেব সরকারের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ সাহা জানান, চোরাবালি এলাকায় মহাদেব সরকারের একটি চিংড়ি ঘের আছে। সোমবার রাতে ঘের থেকে বাড়ি ফেরার পথে দূর্গাপুর এলাকায় এলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে। ঘটনাস্থলেই মহাদেব নিহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পঠিয়েছে। ওসি বলেন, "আমরা ধারণা করছি ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।" এ ব্যাপারে নিহতের চাচাত ভাই শিবপদ সরকার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.