ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের আন্তঃসহযোগিতা বিষয়ক সপ্তম সার্ক সম্মেলনে যোগ দিতে সোমবার পাকিস্তানে গেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
নূর মোহাম্মদ সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বলে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ, সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন মিঞা, পুলিশ সদরদপ্তরের এআইজি আবু হাসান মুহম্মদ তারিক, মো. একরামুল হাবীব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের একজন করে প্রতিনিধি।
পুলিশের মহা পরিদর্শক আগামী ১৮ এপ্রিল দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/১৯১২ ঘ.
bdnews24