২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর মুক্তিযোদ্ধাদের আজীবন বিনামূল্যে চিকিৎসার আশ্বাস

পটুয়াখালী জেলার মুক্তিযোদ্ধাদের আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছেন একজন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

পটুয়াখালী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলার মুক্তিযোদ্ধাদের আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছেন একজন চিকিৎসক। শুক্রবার বিকেলে পটুয়াখালী মুক্তিযোদ্ধা সংসদকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানিয়েছেন ডা. শফিকুল ইসলাম। মো. সেকান্দার আলী নামে একজন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তিনি। চিকিৎসা পেতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শিগগিরই হেলথ কার্ড বিতরণ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিট কমান্ডার মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এজিএম মীর মশিউর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, ডা. নাজিমূল হক, কাজী আলমগীর প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.