ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে মনিরা বেগম (২৭) নামে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক খুন হয়েছে। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কাফরুল থানার উপ পরিদর্শক মীর মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১১টার দিকে এক ব্যক্তির টেলিফোন পেয়ে ইব্রাহীমপুর থেকে মনিরার লাশ উদ্ধার করা হয়।
মনিরার এক আত্মীয়ের বরাত দিয়ে মাহবুবুর রহমান জানান, সে 'হামিম অ্যাপারেল' নামের একটি পোশাক কারখানায় কাজ করত। মঙ্গলবার সন্ধ্যায় বেতন নিয়ে সে বাসায় রওনা হয়। এরপর থেকে মনিরার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মনিরার স্বামী গোপালগঞ্জের গ্রামের বাসায় থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮৫৪ ঘ.
bdnews24