২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সিনেট ভবন উদ্বোধন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন উদ্বোধন স্থগিত করা হয়েছে। ভবনটি উদ্বোধনের জন্য আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আশরাফ আলী খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান স্থগিতের কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন উদ্বোধন স্থগিত করা হয়েছে। ভবনটি উদ্বোধনের জন্য আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আশরাফ আলী খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান স্থগিতের কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে আগামী ১০ এপ্রিল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের উদ্বোধনের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। সিনেট ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান উপদেষ্টার ক্যাম্পাসে আসার প্রতিবাদ করছিল ছাত্রলীগ ও ছাত্রদল। আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরাও শুক্রবার সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ করেন। উদ্বোধন স্থগিত হওয়ার পর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের প্রতিরোধে প্রধান উপদেষ্টার শুভবুদ্ধির উদয় হয়েছে।" অন্যদিকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এ ঘটনাকে শিক্ষার্থীদের বিজয় দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এমএইচবি/২১৫২ ঘ.