২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

নীলফামারীতে ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেক এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

নীলফামারী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেক এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা এ রায় দেন। দণ্ডিতরা হলেন- সবদুল ইসলাম (৩২) ও মানিক মিয়া (২১)। এদের দুজনের বাড়ি জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত কুটিপাড়া গ্রামে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। ২০০১ সালের ২০ আগস্ট গভীর রাতে নেকবক্ত কুটিপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে সবদুল ইসলাম ও ইছামুদ্দীনের ছেলে মানিক মিয়া একই এলাকার রশিদুল ইসলামের ঘরের দরজা কেটে তার কিশোরী মেয়েকে (১৩) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা জলঢাকা থানায় মামলা করেন। উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ওই বছরের ২০ নভেম্বর দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.