২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুশ্রম নীতিমালা চূড়ান্ত করতে সাব কমিটি

জাতীয় শিশুশ্রম নীতিমালা ২০০৮ এর খসড়া চূড়ান্ত করতে রোববার একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই সাব কিমিটি তিন সপ্তাহের মধ্যে নীতিমালাটি চূড়ান্ত করবে। শ্রম উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় এই কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শিশুশ্রম নীতিমালা ২০০৮ এর খসড়া চূড়ান্ত করতে রোববার একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই সাব কিমিটি তিন সপ্তাহের মধ্যে নীতিমালাটি চূড়ান্ত করবে। শ্রম উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় এই কমিটি গঠন করা হয়। শ্রম উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান সচিব মাহ্ফুজুল হক, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিভিন্ন শ্রমিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা, আইএলও-সহ বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরা এ সভায় অংশ নেন। সভায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, জাতীয় শিশুশ্রম নীতিতে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে খসড়া নীতিমালাটি বিভিন্ন প্রচার মাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/২০৩৫ ঘ.