ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন বাংলাদেশ ডেন্টাল কলেজে রোববার সকালে জেনারেটর কক্ষে আগুন লাগে। তবে নিরাপত্তা কর্মীরা আগুন ছড়িয়ে যাওয়ার আগেই তা নিভিয়ে ফেলে।
ডেন্টাল কলেজের নিরাপত্তা কর্মী শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভবনের নিচতলায় জেনারেটরের কক্ষে বিকট শব্দ হয়ে ধোঁয়া বের হতে শুরু করে।
জেনারেটর একনাগাড়ে চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তার ধারণা।
তবে এতে কেউ হতাহত হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমএ/১৫০১ঘ.
bdnews24