২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রা‏হ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। একই রাতে ‏ব্রাহ্মণবাড়িয়া সদরে বাসচাপায় মারা গেছে এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। একই রাতে ‏ব্রাহ্মণবাড়িয়া সদরে বাসচাপায় মারা গেছে এক জন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোররাতে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জ গোলচত্বরে রাস্তার পাশে রাখা কয়েকটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে একটি টেম্পু দাঁড়িয়ে থাকা কয়েকজন জেলেকে ধাক্কা দেয়। টেম্পুর ধাক্কায় তিন জেলে ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি রতন দাস জানান। নিহতরা হলেন, আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের আলাল মিয়া (৩০), মোনায়েম মিয়া (৩০) এবং নরসিংদীর রায়পুরার ফজলু (৩২)। আহত ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। এদিকে এর আগে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড গোলচত্বরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবুল নামের একজন মারা যান। তার বাড়ি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায়। দুর্ঘটনায় নিহত চার জনের লাশ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১৩ ঘ.