২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঈদে মিলাদুন্নবী

শুক্রবার, ১২ রবিউল আওয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম এবং মৃত্যু দিবস। ৫৭০ খ্রিস্টাব্দে এদিনে হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। জন্মের আগে বাবাকে হারান। মা-ও মারা যান শৈশবে। বালক বয়সেই তাই তাকে মেষপালক হতে হয়। পরে চাচার সান্নিধ্যে এসে তিনি ব্যবসা শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 06:16 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার, ১২ রবিউল আওয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম এবং মৃত্যু দিবস। ৫৭০ খ্রিস্টাব্দে এদিনে হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। জন্মের আগে বাবাকে হারান। মা-ও মারা যান শৈশবে। বালক বয়সেই তাই তাকে মেষপালক হতে হয়। পরে চাচার সান্নিধ্যে এসে তিনি ব্যবসা শুরু করেন। ৪০ বছর বয়সে হযরত মুহাম্মদ (সা:) মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় ধ্যানরত অবস্থায় সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে ওহি (বার্তা) পান। তখন থেকে তিনি নবী হিসেবে স্বীকৃতি পান। যেমনটি পেয়েছিলেন আদম, নুহ, ইব্রাহিম, দাউদ, মুসা ও যিশু। মুসলমানরা তাকে 'সর্বশেষ', 'সর্বশ্রেষ্ঠ' ও 'মহানবী' হিসেবে মেনে চলেন। হযরত মুহাম্মদ এক আল্লাহতে বিশ্বাসস্থাপনকারী ইসলাম ধর্ম প্রচার করেন। ৬২২ সালে তিনি মক্কা থেকে মদিনায় চলে যান। ওই বছর থেকে আরবিতে সন গণনা শুরু হয়। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জশনে জুলুশ, আলোচনা সভা, মিলাদ শরিফ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, "মহান আল্লাহ্ রাব্বুল আলামীন মানব জাতির পথের দিশারী হিসেবে হযরত মুহাম্মদ (সা:) কে অপার করুণায় ও রহমতস্বরুপ পৃথিবীতে প্রেরণ করেন। মানব সভ্যতার সুবিস্তৃত পথপক্রিমায় মহানবীর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা।" প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ বলেন, "মহান আল্লাহ তার প্রিয় হাবিব আমাদের প্রিয় রসুল মহাম্মদ (সা:) কে এই দুনিয়াতে প্রেরণ করেন রাহমাতুল আলামীন হিসেবে। মানবকুলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির দিশারি রূপে। এই ধরাধামে তার আগমন বিশ্ব সমাজে শান্তি, মৈত্রী, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতা প্রতিষ্ঠায় রেখেছে সবচেয়ে বড় ভূমিকা।" তিনি বলেন, "আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান ঝঞ্ঝা