২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অ্যাওয়ার্ড অব দ্য এক্সেলেন্স' পুরস্কার পেলেন আলোকচিত্রী পাভেল রহমান

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বাংলাদেশী আলোকচিত্রী পাভেল রহমান 'অ্যাওয়ার্ড অব দ্য এক্সেলেন্স' পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। কলম্বিয়ার মিসৌরি স্কুল অব জার্নালিজম আয়োজিত ৬৫তম বার্ষিক 'পিকচার অব দ্য ইয়ার ইন্টারন্যাশনাল (পিওওয়াইআই)' প্রতিযোগিতায় তিনি এ পুরস্কার লাভ করেন। ২০০৭ সালের ১২ জুন চট্টগ্রামে ভূমিধসের উপর তোলা 'ডেডলি মাডস্লাইড' শিরোনামের স্থিরচিত্রের জন্য পাভেল রহমান এ পুরস্কারের জন্য নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বাংলাদেশী আলোকচিত্রী পাভেল রহমান 'অ্যাওয়ার্ড অব দ্য এক্সেলেন্স' পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। কলম্বিয়ার মিসৌরি স্কুল অব জার্নালিজম আয়োজিত ৬৫তম বার্ষিক 'পিকচার অব দ্য ইয়ার ইন্টারন্যাশনাল (পিওওয়াইআই)' প্রতিযোগিতায় তিনি এ পুরস্কার লাভ করেন। ২০০৭ সালের ১২ জুন চট্টগ্রামে ভূমিধসের উপর তোলা 'ডেডলি মাডস্লাইড' শিরোনামের স্থিরচিত্রের জন্য পাভেল রহমান এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। এর আগেও তার একই স্থিরচিত্র আরো কয়েকটি পুরস্কার লাভ করে। এরমধ্যে '৭৪ তম অ্যানুয়াল ন্যাশনাল হেডলাইনার অ্যাওয়ার্ড' এ স্পট নিউজ ফটোগ্রাফির ক্ষেত্রে প্রথম পুরস্কার, অ্যাসোসিয়েটেড প্রেস ম্যানেজিং এডিটরস (এপিএমই) পুরস্কারসহ আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএল/এমএ/১৫৫০ঘ.