ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৬ মার্চের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দেশের কয়েকটি জাতীয় দৈনিকের সাবেক ও বর্তমান সম্পাদকসহ প্রায় ৭০০ সাংবাদিক।
মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা স্বাধীনতা দিবসের আগেই খালেদার মুক্তি দাবি করেন। একইসঙ্গে আটক অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিও জানান তারা।
বিবৃতিতে বলা হয়, "খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। তার দুই সন্তানও বন্দি। এ অবস্থায় তাকে আটক রেখে তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালনা হয়রানিমূলক।"
বিবৃতিতে 'মানবিক ও যৌক্তিক' কারণ এবং 'ন্যায়বিচারের স্বার্থে' খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, আমার দেশ এর উপদেষ্টা সম্পাদক ও সাপ্তাহিক 'এখন' এর সম্পাদক আতাউস সামাদ, বাসস-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হাসানউজ্জামান খান, পিআইবির সাবেক চেয়ারম্যান সাদেক খান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, বাসস'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আমানউল
bdnews24