২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও নিবন্ধনে সমাজকল্যাণ বিভাগের গাফিলতি আছে: এম এ মালেক

বেসরকরি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) নিবন্ধন দেওয়ার ব্যাপারে সমাজ কল্যাণ বিভাগের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকরি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) নিবন্ধন দেওয়ার ব্যাপারে সমাজ কল্যাণ বিভাগের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, সুধীসমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক। তিনি বলেন, "এনজিওগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নেয় এবং ঋণ কর্মসূচি চালায়। সমাজ কল্যাণ বিভাগ নিবন্ধন দিয়েই খালাস, তারা তদারকি করে না। এব্যাপারে সমাজকল্যাণ বিভাগের গাফিলতি রয়েছে। আমিও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে এ দায় এড়াতে পারি না।" তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠান এনজিও পরিচয়ের আড়ালে জনগণের অর্থ আত্মসাৎ করে এনজিওদের সুনাম ক্ষুণ