২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমা হামলায় কলেজ শিক্ষক নিহত

মনিরামপুর উপজেলার কোমাঘাটা এলাকায় বোরবার রাতে বোমা হামলায় কলেজ শিক্ষক সঞ্চয় কুমার হালদার (৩৫) নিহত এবং মোজাম বিশ্বাস নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

যশোর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনিরামপুর উপজেলার কোমাঘাটা এলাকায় বোরবার রাতে বোমা হামলায় কলেজ শিক্ষক সঞ্চয় কুমার হালদার (৩৫) নিহত এবং মোজাম বিশ্বাস নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। সঞ্জয় কুমার হালদার স্থানীয় মশিহাটি কলেজে সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তার বাড়ি রোজিপুর গ্রামে। মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক হারেজ সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে স্থানীয় কোমাঘাটা বাজার থেকে ফেরার পথে বোমা হামলার শিকার হন কলেজ শিক্ষক সঞ্জয় কুমার হালদার ও মোজাম বিশ্বাস। রাতেই তাদের যশোর আড়াই'শ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৮ টার দিকে মারা যান সঞ্জয় কুমার হালদার। আড়াই'শ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এটিএম জাহিদুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোজাম বিশ্বাসের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তার বাড়ি মনোহরপুর গ্রামে। বোমা হামলার শিকার দুই ব্যক্তি একই সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫৩৩ ঘ.