২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ চরমপন্থী দলের নেতা গ্রেপ্তার

ফরিদপুর উপজেলার বালুঘাটা গ্রাম থেকে সোমবার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) জেলা কমান্ডার হারেজ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে ছয়টি বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর উপজেলার বালুঘাটা গ্রাম থেকে সোমবার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) জেলা কমান্ডার হারেজ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে ছয়টি বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি চাইনিজ শাটার গান, একটি বিদেশি রিভলবার এবং বেলজিয়ামে তৈরি একটি একনলা বন্দুক। র‌্যাব-১ এর উপ-অধিনায়ক তানভীর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার র‌্যাব-১ এর একটি দল সোমবার সকাল ৮টার দিকে এই অভিযান চালিয়ে হারেজ আলীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে। তিনি জানান, হারেজ আলীর বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৫টি মামলা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২৫ ঘ.