২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ময়দার কারখানায় আগুন

নগরীর চাক্তাই এলাকায় শনিবার ভোরে আগুনে একটি ময়দা তৈরির কারখানা পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাক্তাই এলাকায় শনিবার ভোরে আগুনে একটি ময়দা তৈরির কারখানা পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশ্বান্তর বড়ূয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে চাক্তাই শান্তি গলির মোহাম্মদীয়া ফ্লাওয়ার মিলে আগুন লাগে। আগুনে মিলের বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৩৭ ঘ.