২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোর গণিত অলিম্পিয়াডে বাছাই পরীক্ষা দিতে বরিশাল থেকে বড় ভাই কাজল সাহার (১৬) হাত ধরে ঢাকায় এসেছিল সজল সাহা (১০)। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বুড়িগঙ্গায় ডুবে দুজনেই মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফেঅল ডটকম)- প্রথম আলোর গণিত অলিম্পিয়াডে বাছাই পরীক্ষা দিতে বরিশাল থেকে বড় ভাই কাজল সাহার (১৬) হাত ধরে ঢাকায় এসেছিল সজল সাহা (১০)। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বুড়িগঙ্গায় ডুবে দুজনেই মারা গেছে। তাদের বাড়ি বরিশালের হাটখোলায়। সজল বরিশাল সদরের উদয়ন উচ্চ বিদ্যালয় এবং কাজল ইসলামিয়া মহাবিদ্যালয়ের ছাত্র ছিল। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাটের লঞ্চঘাট থেকে নৌকা করে মাঝনদীতে ষ্টিমারে উঠতে যাওয়ার সময় সজল পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য কাজল নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানার কারণে দুইজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হলে দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় আধাঘন্টা চেষ্টার পর তাদের মৃতদেহ খুঁজে পায়। তিনি বলেন, "মঙ্গলবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে প্রথম আলোর গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষা দিতে সোমবার সজল ঢাকা আসে। তার সঙ্গে এসেছিল বড় ভাই কাজল সাহা।" এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/ডিডি/এমএইচবি/২৩৫২ ঘ.