২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের দুজনের মৃত্যু, তিনজন হাসপাতালে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পার জামিরতা গ্রামে সোমবার মধ্যরাতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আরও তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

সিরাজগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পার জামিরতা গ্রামে সোমবার মধ্যরাতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আরও তিনজনকে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, পচা পান্তা ভাত খেয়ে একই পরিবারের পাঁচজন গতকাল রাত আনুমানিক ১০টার দিকে প্রথমে বমি শুরু করে। প্রায় দুই ঘন্টা পর সোরামান আলীর দুই ছেলে আব্দুল মান্নান (১১) ও আলামিন (৭) বাড়িতেই মারা যায়। ওই সময় সোরমান আলী বাড়ি ছিলেন না। তিনি জানান, স্থানীয় লোকজন সোরমানের স্ত্রী হালনা বানু, ভাতিজী ছালেহা বেগম ও বোন ইসমত আরাকে গুরুতর অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা বর্তমানে বিপদমুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০১ ঘ.