২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯০০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

নগরীর আশরাফ আলী রোডের একটি বাসা থেকে সোমবার গভীর রাতে ৯০০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা সঞ্জীত কুমার নাথকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আশরাফ আলী রোডের একটি বাসা থেকে সোমবার গভীর রাতে ৯০০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা সঞ্জীত কুমার নাথকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। কোতয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক নিবেদিতা দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে আশরাফ আলী রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় সঞ্জীত কুমার নাথকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সঞ্জীত কুমার মাদক বিক্রির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এসব ফেনসিডিল বিক্রির জন্য সেখানে ওই বাসায় রাখা হয়েছিল। নিবেদিতা দে জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমএসবি/১৫২৮ ঘ.