২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

জাটকা সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে উপকূলীয় কয়েকটি জেলায় সোমবার জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষে চাঁদপুরে শহরে র‌্যালি ও সমাবেশ হয়েছে। বরিশাল লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৮ ও জেলেদের উদ্বুদ্ধকরণ সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে উপকূলীয় কয়েকটি জেলায় সোমবার জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষে চাঁদপুরে শহরে র‌্যালি ও সমাবেশ হয়েছে। বরিশাল লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৮ ও জেলেদের উদ্বুদ্ধকরণ সভা। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৮ উপলক্ষে 'জেলা টাস্কফোর্স জাটকা রক্ষা কার্যক্রম উদযাপন কমিটি' বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। চলবে ১৬ মার্চ পর্যন্ত। কর্মসূচির মধ্যে ছিল সোমবার সকালে শহরের হাছান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বড় স্টেশন পর্যন্ত র‌্যালি এবং বড় স্টেশন চত্বরে মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী ও সুধী সমাবেশ। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান খান, চাঁদপুর পৌরসভা চেয়ারম্যান নাদির উদ্দিন আহমেদ এবং আলোচক ছিলেন চাঁদপুর নদী কেন্দ্রের মৎস্য গবেঘণা ইনষ্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জি. সি. হালদার। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলার অন্তর্গত মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত একশ কিলোমিটার নদী অঞ্চলে মার্চ-এপ্রিল দু'মাস অভয়াশ্রম ঘোষণা করে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।" তিনি জানান, এ জেলায় এবার ২০ হাজার ৮শ ৬৩ জেলের তালিকা তৈরি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের মাঝে কোনো অর্থ বিতরণ করা হয়নি। এনজিওরাও তাদের কার্যক্রম শুরু করেনি। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি ও বেসরকারিভাবে জেলেদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হবে। মাহবুবুর রহমান আরও বলেন, "জেলেদের পুনর্বাসনের জন্য আমরা প্রায় এক হাজার দু'শ মেট্রিক টন চাল বরাদ্ধ চেয়েছি। তবে ওই বরাদ্দ এখনও পাওয়া যায়নি। চালের বরাদ্দ এলেই তা জেলেদের মধ্যে বিতরণ করা হবে। সোমবার থেকে চাঁদপুরে যে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে তা ১৬ মার্চ পর্যন্ত চলবে বলেও জানান তিনি। এ সময় বিভিন্ন স্থানে মাইকিং, বিভিন্ন স্কুলে গিয়ে এ সম্পর্কে ধারণা দেওয়া, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সমাবেশ করা হবে। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি শাহ আলম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভয়াশ্রম কার্যক্রমের দু'বছর পার হয়ে তৃতীয় বছরে দাঁড়িয়েছে। কিন্তু চাঁদপুরের ক্ষতিগ্রস্ত হাজার হাজার জেলের পুনর্বাসনে সরকারিভাবে আজ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিবছর বরাদ্দের পরিমাণ কমছে। তিনি জানান, চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা নদী তীরবর্তী জেলেদের বরাদ্দ না থাকায় সিএনআরএস নামে এনজিও জেলেদের বিকল্প কর্মসংস্থানে দুই কোটি টাকা ঋণ দেবে। এ অর্থ দিয়ে এক হাজার জেলেকে পুনর্বাসন করা হবে। মাছ ধরা শুরু হলে কিস্তিতে ৪ শতাংশ ও ১০ শতাংশ হার সুদে জেলেদের টাকা পরিশোধ করতে হবে। বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৮ এর উদ্বোধন ও জেলেদের উদ্বুদ্ধকরণ সভায় জেলেদের পক্ষ থেকে জাটকা না ধরার অঙ্গীকার করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সেক্রেটারি আনোয়ার হোসেন সিকদার অনুষ্ঠানে এ অঙ্গীকার করলে জেলেরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। উদ্বুদ্ধকরণ সমাবেশে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার সন্তোষ মন্ডল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক মঞ্জুর এলাহী, কোষ্ট গার্ডের জোনাল কমান্ডার আনোয়ার হোসেন, বিএফআরআই এর মহাপরিচালক এম এ মজিদ, মৎস্যজীবী নেতা ইসরাইল পন্ডিত ও নুর মোহাম