২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীরা নির্বাচনে দাঁড়ালে ভোটই দেব না'

আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীরা দাঁড়ালে ভোট কেন্দ্রেই যাবেন না মোহাম্মদ ইব্রাহীম। মৃত্যুর আগে ঘাতক-দালালদের বিচার দেখে যেতে চান যুদ্ধাহত এ বীরবিক্রম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আবু নাছের মঞ্জুর সঙ্গে আলাপচারিতায় খেতাব নিয়ে গর্বের বদলে আপেই ঝরে পড়লো ইব্রাহীমের কণ্ঠে, "যে খেতাব এক জন মুক্তিযোদ্ধার চিকিৎসা খরচ দিতে পারে না, থাকার ঘর দিতে পারে না, সে খেতাবকে জাতি কেনইবা সম্মান করবে।" মেয়ে সালমা আক্তারের ােভ, "জীবনবাজী রেখে যুদ্ধ করে, গুলি খেয়ে বাবা দেশ স্বাধীন করেছেন। সে দেশে এখন রাজাকাররা মন্ত্রী-এমপি হচ্ছে। অথচ বাবাকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীরা দাঁড়ালে ভোট কেন্দ্রেই যাবেন না মোহাম্মদ ইব্রাহীম। মৃত্যুর আগে ঘাতক-দালালদের বিচার দেখে যেতে চান যুদ্ধাহত এ বীর মুক্তিযোদ্ধা। বীরবিক্রম খেতাব পাওয়া ইব্রাহীম ােভ ঝাড়লেন, "যে খেতাব আমার বাঁচার জন্য চিকিৎসা খরচ দিতে পারে না, থাকার ঘর দিতে পারে না, সে খেতাবকে জাতি কেনইবা সম্মান করবে।" মোহাম্মদ ইব্রাহীমের জন্ম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামে। ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন তিনি। সৈনিক থাকা অবস্থায়ই দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন ইব্রাহীম। স্বাধীনতার পর যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। ১৯৮৬ সালে সুবেদার মেজর হিসাবে অবসর নেন। পরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদপ্তরে নিরাপত্তা পরিদর্শক হিসাবে কিছুদিন কাজ করেন। স্বাস্থ্যগত অমতার কারণে ১৯৯১ সালে সে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। দুরারোগ্য হেমিপারকিনসনে আক্রান্ত হয়ে পঙ্গু অবস্থায় এখন ঘরে শুয়ে-বসেই দিন কাটছে এ মুক্তিযোদ্ধার। রোগে শোকে কাবু ইব্রাহীম এখন আর গুছিয়ে কথাও বলতে পারেন না। মুক্তিযুদ্ধের কথা জানতে চাইলে স্মৃতি হাতড়ে খানিকটা স্পষ্ট-খানিকটা অস্পষ্ট ভাষায় ইব্রাহীম জানান, ১৯৭১ সালে মুত্তিযুদ্ধের সূচনা লগ্নে তিনি সুবেদার হিসাবে যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। বললেন, "প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর জানুয়ারিতে প্রথম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে ত্রাণ তৎপরতা চালাতে পটুয়াখালীর খেপুপাড়ায় যাই। এর মধ্যেই দেশ উত্তাল হয়ে উঠেছে। সেনাবাহিনীতেও আমাদের মধ্যে আলোচনা চলতো। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সতর্কও করে দেয়।" "মার্চের শুরুতে হঠাৎ করেই আমাদের প্রত্যাহার করে যশোর সেনানিবাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এতে আমাদের সন্দেহ হয়। ২৪ মার্চ দিনভর অনুশীলনের পর খাবার খাওয়ার আগে সহকর্মীরা খবর দেয়, রাতে আমাদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হবে। ফলে আমরা বাঙালি সৈনিকরা খাবার খাইনি।" মোহাম্মদ ইব্রাহীম বললেন, "২৪ মার্চ মধ্যরাতে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সেলিম খানের তত্ত্বাবধানে সেনানিবাসের অস্ত্রাগারের চাবি সরিয়ে ফেলা হয়। তখন আমরা ত্বরিত সেনানিবাস থেকে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। তখন লেফটেন্যান্ট হাফিজউদ্দিন আহমেদও (বর্তমানে বিএনপি নেতা) আমাদের সঙ্গে ছিলেন। এর পরপরই বেঙ্গল রেজিমেন্টের ওপর অতর্কিত হামলা চালায় পাকবাহিনী। রেজিমেন্ট প্রথমে প্রতিরোধ গড়ে তোলে। পরে য়তির কথা চিন্তা করে আমরা সরে পড়ি।" এরপর সহকর্মীদের সঙ্গে সুবেদার ইব্রাহীম ভারত চলে যান। সেখান থেকে মুক্তিবাহিনীর হয়ে দেশে ফিরে সিলেট রণাঙ্গনে যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তার বাম হাত ও বাম পা গুলিবিদ্ধ হয়। সে আঘাতে এখনও তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ ইব্রাহীমকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়। বর্তমানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসাবে ৮৯০ টাকা ভাতা পান। তা দিয়েই স্ত্রী, ছয় মেয়ে, এক ছেলে নিয়ে সংসার। অর্থাভাবে দুই মেয়ের বিয়ে দিতে পারছেন না। দুই কামরার নড়বড়ে থাকার ঘরটিও মেরামত করতে পারছেন না। জানালেন, মেয়েদের বিয়ে দেওয়া ও নিজের চিকিৎসার জন্য ইব্রাহীম বীরবিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সাহায্য চেয়েও সাড়া পাননি। মুক্তিযুদ্ধের পর এক বান্ডিল টিন পেয়েছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় স্বাধীনতা দিবসে একবার সংবর্ধনায় ১০ হাজার টাকার একটি চেক, আর খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সংবর্ধনায় ১২ হাজার টাকা ও একটি পদক দেওয়া হয়। এছাড়া বীরবিক্রম হিসেবে তো দূরের কথা এক জন সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবেও মোহাম্মদ ইব্রাহীম কোনও ভাতা পাননি। ুব্ধ ইব্রাহীম বীরবিক্রম বললেন, "যে খেতাব আমাকে বাঁচার জন্য চিকিৎসা খরচ দিতে পারে না, থাকার ঘর দিতে পারে না, ছেলে-মেয়েদের জন্য উন্নত জীবন দিতে পারে না; সে খেতাবকে জাতি কেনই বা সম্মান করবে। তাই এসব নিয়ে এখন আমার আর খুব একটা মাথাব্যাথাও নেই।" মেয়ে সালমা আক্তার ুব্ধ কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "জীবনবাজী রেখে যুদ্ধ করে, গুলি খেয়ে বাবা দেশ স্বাধীন করেছেন। সে দেশে এখন রাজাকাররা মন্ত্রী-এমপি হচ্ছে। অথচ বাবাকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ইব্রাহীম বীরবিক্রম বলেন, "মৃত্যুর আগে নরঘাতকদের বিচার দেখে যেতে চাই।" পরণেই সংশয় প্রকাশ করে বলেন, "সব দলই তো মতায় যেতে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মাখামাখি করেছে; তাদের নিয়ে ভোট করেছে। তাই আগামীতে যে সব নির্বাচনে স্বাধীনতাবিরোধীরা প্রার্থিতার সুযোগ পাবে, সে নির্বাচনে অন্তত আমি ইব্রাহীম ভোট দেব না।" ইব্রাহীম বীরবিক্রমের স্ত্রী সাফিয়া বেগম জানালেন, অভাব-অনটনের কারণে স্বামীর চিকিৎসা চালাতে পারছেন না। দিন দিন দুর্বল হয়ে পড়ছেন ইব্রাহীম। গত ১৫ বছর থেকে তার শরীরের ডান অংশ শুধু কাঁপে। ফলে স্বাভাবিক চলাফেরাও করতে পারেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৩ ঘ.