২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আত্মবিশ্বাস থাকলে নারীরাও যেতে পারে অনেক দূর'

আত্মবিশ্বাস- শুধু এটাই নারীকে এগিয়ে নিতে পারে অনেক দূর। আর এটাকে পুঁজি করেই পথ চলছেন সামছুন্নাহার বেগম। দেশে এ মুহূর্তে একমাত্র নারী জেলা প্রশাসক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে দেওয়া সাক্ষাৎকারে শেরপুরের এ জেলা প্রশাসক বললেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা গুরুত্বপূর্ণ; কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা বাস্তব জীবনে কাজে লাগানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

আব্দুর রহিম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি শেরপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের পরনির্ভরশীল হয়ে থাকা চলবে না, পড়াশোনা শেষ করে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। যে নারীর আত্মবিশ্বাস রয়েছে, সে পারবে সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে। শেরপুরে এ মুহূর্তে কর্মরত একমাত্র নারী জেলা প্রশাসক সামছুন্নাহার বেগম আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেন। তিনি বলেন, "পড়াশোনা করে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। মেয়েদের বিয়ে-সংসার সবই হবে। যে যে পর্যায়ে পড়াশোনা করুক তা কাজে লাগাতে হবে।" সবাইকে উচ্চ শিক্ষা নিতে হবে- এমনটা মনে করেন না সামছুন্নাহার। তার মত, যে যতটুকু পড়তে পারে, সে শিক্ষাটা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বাংলাদেশ সচিবালয়ের সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন কালে সামছুন্নাহার বেগম উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১৭ মে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি। আগামী দিনের বাংলাদেশ কেমন হওয়া উচিত- এ প্রশ্নে সামছুন্নাহার বলেন, "যেহেতু নারী এবং পুরুষ দু'য়ের সমন্বয়ে একটা দেশ পরিচালিত হয়। সে ক্ষেত্রে একটি অংশ এগিয়ে থাকলে সমন্বয়টা হয় না। এখানে নারী-পুরুষের সমানভাবে এগিয়ে যাওয়া উচিত এবং উভয়ের সমন্বয়ে বাংলাদেশ সফল ও সুন্দরভাবে পরিচালনা হওয়া উচিত।" নারী হয়ে প্রশাসনিক কাজ করতে গিয়ে তেমন কোনও সমস্যার পড়তে হয়নি বলে জানান সামছুন্নাহার। বলেন, "নারী-পুরুষ আমরা উভয়েই হাকিম (ম্যাজিস্ট্রেট) হিসেবে বিচার কাজ পরিচালনা, নির্বাচন ও আইন শৃংঙ্খলা রক্ষাসহ সব কিছুই করেছি। নারী হিসেবে সমস্যা হয়নি।" চাকরি জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সামছুন্নাহার বেগম বলেন, "চাকরি জীবনের সাড়ে চার বছর সচিবালয়ে কাজ করেছি। আর বাকি সময় কেটেছে মাঠ পর্যায়ে। যেহেতু শুরু থেকেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলাম। তাই মাঠ পর্যায়ের কাজগুলো ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে কাছ থেকে দেখেছি ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতাটাকেই এখন কাজে লাগাচ্ছি।" তিনি বলেন, "আমি যখন এ পেশায় এসেছি তখন নারীদের সংখ্যা ছিল হাতেগোনা। প্রথম দিকে কিছুটা সমস্যা থাকলেও ধীরে ধীরে তা অতিক্রম করতে পেরেছি।" ১৯৬২ সালে কুমিল্লার দাউদকান্দিতে জন্ম সামছুন্নাহার বেগমের। চার ভাই বোনের মধ্যে তিনি বড়। বাবা কৃষি উন্নয়ন অধিদপ্তরে (বিএডিসি) চাকরি করতেন। মা ছিলেন গৃহিনী। বাবার চাকরির সুবাদে অনেক জায়গায় থেকে তাকে পড়াশোনা করতে হয়েছে। পাঁচ বছর বয়সে মানিকগঞ্জের হরিরামপুর থানায় প্রাথমিক বিদ্যালয়ে সামছুন্নাহারের পড়াশোনার হাতেখড়ি। সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে