চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদিক আচারাদি পালনের মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে শিব চতুর্দশী শুক্রবার বিকেলে শেষ হয়েছে। তবে এ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলা চলবে আরও চারদিন।
সীতাকুণ্ড থেকে দুই কিলোমিটার দূরে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু টিলা ঘিরে পাহাড়ি এলাকা জুড়ে বসে ঐতিহ্যবাহী এই মেলা। পাহাড়ের উপরে অবস্থিত প্রাচীন চন্দ্রনাথ ধাম মন্দির প্রাঙ্গণে তিনদিন মূল আচার অনুষ্ঠান হলেও মেলা চলে সপ্তাহব্যাপী।
এ বছর মেলার প্রথম তিনদিনে অন্তত পাঁচ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটে। নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ও ভারত, নেপাল, শ্রীলংক্,া ভূটানসহ বিভিন্ন দেশের হাজারো মানুষ চন্দ্রনাথ মন্দির দর্শনে আসেন। আশেপাশের সকল আবাসন ব্যবস্থা এবং সীতাকুণ্ড এলাকার বাড়িগুলোতে তীর্থ যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল।
মেলা উপলক্ষে সীতাকুণ্ড বাজার, কলেজ রোড থেকে শম্ভুনাথ মন্দির পর্যন্ত হাজার হাজার মনোহারী, মিঠায়, তৈজসপত্রসহ বিভিন্ন সামগ্রীর দোকান বসে। মেলায় ভ্যারাইটি শো, সার্কাস, নাগর দোলাসহ নানা আয়োজনও ছিল।
মেলা থেকে ঘুরে আসা স্বরূপ ভট্টাচার্য অভিযোগ করেন, চন্দ্রনাথ পাহাড় চূড়ায় অবস্থিত মন্দিরে ওঠার অধিকাংশ সিঁড়ি ভাঙ্গা থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অনেক দর্শনার্থীদের পাহাড় পাড়ি দিতে হয়। রাস্তার মাঝখানে একটি সেতু বিপদজনকভাবে ভাঙা। দুজনের বেশি যাত্রী পার হতে পারছিলেন না। প্রশাসন প্রতিবছরই এ ব্যাপারে উদাসীন থাকে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে মূল শিবরাত্রি তিথি শুরু হয় ও বৃহষ্পতিবার ১২ টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শেষ হয়। এ সময়ে লাখ লাখ তীর্থযাত্রী ব্যাসকুণ্ডে
bdnews24