২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

আপোষহীন অবস্থান নিয়ে স্বাধীনতার চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে 'জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য' শীর্ষক এক আলোচনা সভায় ড.কামাল হোসেন এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 06:48 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আপোষহীন অবস্থান নিয়ে স্বাধীনতার চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে 'জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য' শীর্ষক এক আলোচনা সভায় ড.কামাল হোসেন এ আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড.কামাল বলেন,"সন্ত্রাস, জঙ্গীবাদ ও দলীয়করণের রোগ থেকে আমাদের মুক্ত হতে হবে। স্বাধীনতার সুফল ঘরে তোলার সময় এসেছে। এখন তরুণদের দিকনির্দেশনা দিতে হবে। যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে।" তিনি আরো বলেন," স্বপ্নের বাংলা গড়ার সুযোগ এখনো রয়েছে। কিন্তু, এর পূর্বশর্ত হলো ঐক্য। বঞ্চিত মানুষদের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে।" গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন,"বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতির জন্য একটি মহাকাব্য রচনা করেছিলেন।" গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক সগীর আনোয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে বলেন,"গবেষণা করলে দেখা যাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।" দলের ঢাকা মহানগর শাখার সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মোস্তাক আহমেদ, নোয়াব আলী, সাইদুর রহমান, জগলুল আফরী, শেখ আকতারুল ইসলাম, ডা. আবু তাহের, ইঞ্জিনিয়ার হারুন তালুকদার, লায়লা খালেদা, মাখদুল আহম্মেদ, শেখ জামালউদ্দিন, আনসার আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩৫৫ঘ.