২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে মাদক পাচারের নতুন ট্রানজিট হয়ে উঠছে বাংলাদেশ: আইএনসিবি

বাংলাদেশ ইউরোপের পথে পাচার হওয়া মাদকের রমরমা কেন্দ্র হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ড (আইএনবিসি)। বুধবার নয়া দিল্লিতে ভিয়েনাভিত্তিক এই সংস্থাটি একটি প্রতিবেদনে এই কথা জানায়। বিস্তারিত জানাচ্ছেন সিএনএন আইবিএন এর চিফ করসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বিস্তারিত জানাচ্ছেন সিএনএন-আইবিএনের চিফ ন্যাশনাল করেসপনন্ডেন্ট সুমন কে চক্রবর্তী নয়া দিল্লি , মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ইউরোপের পথে পাচার হওয়া মাদকের রমরমা কেন্দ্র হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ড (আইএনবিসি)। বুধবার নয়া দিল্লিতে ভিয়েনাভিত্তিক এই সংস্থাটি একটি প্রতিবেদনে এই কথা জানায়। বিস্তারিত জানাচ্ছেন সিএনএন আইবিএন এর চিফ করসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী। রিপোর্টে বলা হয়, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পাচার হওয়া এসব মাদক অবাধে পাচার হয়ে যাচ্ছে। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়নকারী সংস্থা আইএনসিবি আরও জানিয়েছে, ভারতীয় হেরোইনের নতুন লক্ষ্য হয়ে উঠছে বাংলাদেশ। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের দক্ষিণ এশীয় প্রতিনিধি গ্যারি লুইস বলেন, "বাংলাদেশে আমরা বিশেষভাবে জোর দিচ্ছি। কোন দেশে যখন তদন্ত ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্বল হয় এবং সুশাসনের সমস্যা থাকে সেই দেশ মাদক ব্যবসায়ীদের প্রধান লক্ষ্যে পরিণত হয়।" প্রতিবেদনটি অনুযায়ী, বাংলাদেশে বিভিন্নভাবে হেরোইন পাচার হচ্ছে। কুরিয়ারে, ভারত থেকে বাণিজ্যিক পণ্য সরবরহকারী যানবাহনে এবং ট্রেনে, মায়ানমার থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে অথবা ট্রাকে করে স্থলপথে হেরোইন বাংলাদেশে ঢুকছে। প্রতিবেদনে বলা হয়, উপযুক্ত জনবল ও প্রশিক্ষণের অভাবে বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ কৌশল ও কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণকে কখনই বেশি গুরুত্ব দেয়া হয় না। এতে আরও বলা হয়েছে, ভারতে বৈধভাবে ওষুধ হিসেবে তৈরী কোডিনযুক্ত কাশির সিরাপ তৈরির উপাদান বেনোজোডিয়াজিপাইনস ও বিউপ্রেনোরফিন সে দেশ থেকে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় পাচার হচ্ছে। লুইস বলেন, 'ইয়াবা' নামের মেটাম্ফেটামাইন ও ক্যাফেইনযুক্ত একটি ট্যাবলেট মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর কমবয়সীদের মধ্যে এবং মায়ানমারের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বেশ জনপ্রিয়তা পাচ্ছে। প্রধান শহরগুলোর বাইরে কোডিনযুক্ত সিরাপ ও গাঁজা বেশ জনপ্রিয়তা পাচ্ছে জানিয়ে লুইস বলেন, "গ্রামীণ এলাকাগুলোতেও মাদক ছড়িয়ে পড়ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেসি/এডি/কিউএইচ/জিএনএ/১৩২৫ ঘ.