বরিশাল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউসে শুরু হয়েছে।
সকাল ১০টা ১৭ মিনিটে হেলিকপ্টারে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বরিশাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বরিশাল বিভাগীয় কমিশনার মো: হারুন চৌধুরী তাকে স্বাগত জানান।
এরপর তিনি ১০টা ৪০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে তাকে 'গার্ড অব ওনার' প্রদান করা হয়। সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
বৈঠকের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বরিশালের জেলা প্রশাসক মো. মঞ্জুর-ই-এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24