ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদালতের রায় পাওয়া গেলে বিএনপির সঙ্গে দুই দফা সংলাপ শেষ করে এ মাসের মধ্যেই নির্বাচনী আইন চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।
ছহুল হোসাইন বলেন, "এ বিষয়ে যেদিন আদালতের রায় হবে তার পরদিনই আমরা বিএনপির সঙ্গে সংলাপে বসবো।"
এম সাখাওয়াত হোসেন বলেন, "আদালতের নির্দেশ পেলে বিএনপির সঙ্গে দুই দফা সংলাপ শেষ করে এ মাসের মধ্যেই নির্বাচনী আইন চূড়ান্ত করতে পারবো বলে আশা করছি আমরা। "
এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, "দ্বিতীয় পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে এখন তার পর্যালোচনা চলছে। বিএনপির সঙ্গে সংলাপের পর এগুলো চূড়ান্ত করা হবে।
উপজেলা পরিষদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না একইসঙ্গে দুই নির্বাচনের আয়োজন করা হবে জানতে চাইলে ছহুল বলেন, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন কমিশন গত ২৪ ফেব্র"য়ারি ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে। ২৮ ফেব্রুয়ারি তা শেষ হয়।
বিএনপির কোন অংশের সঙ্গে কমিশন আলোচনায় বসবে তা নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন থাকায় দলটির সঙ্গে কমিশনের প্রথম দফা সংলাপই এখনো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/জেকে/১৬২৫ ঘ.
bdnews24