২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের বিরুদ্ধে ডিসেম্বরে মামলা করে দুদক

সম্পত্তির হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে দুর্র্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে গত ২০০৭ সালের ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, ০৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সম্পত্তির হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে দুর্র্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে গত ২০০৭ সালের ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক এনামুল হক চৌধুরী। এতে জলিলের বিরুদ্ধে দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকার সম্পত্তি কম দেখানো এবং ৬৫ লাখ ২৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত ৮ আগস্ট আব্দুল জলিলের কাছে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন। ২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তনের পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সন্দেহভাজন দুর্নীতিবাজদের ওপর যে ধরপাকড় চালায় তার অংশ হিসেবে ২৮ মে আব্দুল জলিলকে তার প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আটক করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৬১৫ঘ.