২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ডাকাতের গুলিতে সংবাদকর্মীসহ ছয়জন আহত

হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে রোববার ভোরে ডাকাতের গুলিতে ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে রোববার ভোরে ডাকাতের গুলিতে ছয়জন আহত হয়েছেন। এরা হলেন- বাংলা দৈনিক আমাদের সময় এর হাটহাজারী উপজেলা প্রতিনিধ সেলিম জাবেদ (৩০), আনোয়ার হোসেন (৩৩), রহিমা খাতুন (৪৫), সালাউদ্দিন (১০), নুর মোহাম্মদ (৫০) ও হারুনুর রশিদ (৩২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার ফতেপুর গ্রামের শাহ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এক পর্যায়ে বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পালানোর সময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ওই ছয়জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯১২ ঘ.