ঢাকা, ফেব্র"য়ারি ২৮, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরান রহমান (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার কানাডায় মারা গেছেন। ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
ব্র্যাক ব্যাংকের ব্র্যান্ডিং ও ইভেন্টস ব্যবস্থাপক নোমান রেজা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে তিনটায় তিনি মারা যান। তখন তিনি টরোন্টো থেকে ঢাকা আসার প্রস্তুতি নিচ্ছিলেন।"
ইমরান রহমান ২০০৩ সালে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। ২০০৬ সালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার পদোন্নতি হয়।
প্রয়াত এয়ার কমডোর গাজী লুৎফর রহমানের ছেলে ইমরান রহমান মৃত্যুকালে মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এফএফ/১৩৩১ঘ.
bdnews24