গাজীপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাটা জুতা কারখানা কর্মকর্তা টঙ্গীর বড়দেওড়া এলাকার হানিফ সরকার হত্যা মামলায় তার স্ত্রী নাজমা সরকার বিউটিসহ পাঁচজনের ফাঁসির আদেশ হয়েছে।
বাকি চারজন হলেন বাড়ির গৃহকর্মী রোকেয়া বেগম, তার স্বামী শহিদুল ইসলাম ও দেবর অহিদুল ইসলাম এবং নাজমার প্রেমিক মো. কামাল।
মো. কামাল ও অহিদুল ইসলাম পলাতক রয়েছে।
বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এস এম রেজাউল করিম এ রায় দেন।
২০০৩ সালের ২৪ আগস্ট রাতে টঙ্গীর বড়দেওড়া এলাকার নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খুন হন। ঘটনার পরদিন তার বড় ভাই মোহাম্মদ আলী টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24