২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে যাচ্ছে গেন্ডারিয়া এলাকার বিটিটিবি ফোন নম্বর

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) গেন্ডারিয়া এক্সচেঞ্জের গ্রাহকদের টেলিফোন নম্বর ২১ মার্চ থেকে বদলে যাবে। নতুন নম্বরে গ্রাহকরা 'কলার আইডি' সুবিধা পাবেন। বুধবার বিটিটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) গেন্ডারিয়া এক্সচেঞ্জের গ্রাহকদের টেলিফোন নম্বর ২১ মার্চ থেকে বদলে যাবে। নতুন নম্বরে গ্রাহকরা 'কলার আইডি' সুবিধা পাবেন। বুধবার বিটিটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, যেসব নম্বরের প্রথম তিন ডিজিট এখন ৭৪১, সেগুলো বদলে ৭৪৪ হবে। আর ৭৪২ দিয়ে শুরু হওয়া নম্বরগুলো বদলে গিয়ে ৭৫৬ দিয়ে শুরু হবে। উভয় ক্ষেত্রে পরের চারটি ডিজিট অপরিবর্তিত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নম্বর কার্যকর হওয়ার পর গ্রাহকরা কলার আইডি সুবিধা পাবেন। অর্থাৎ যিনি কল করছেন তার নম্বরও দেখতে পাবেন প্রাপক। তবে এজন্য কলার আইডি সুবিধা রয়েছে এমন ফোন সেট ব্যবহার করতে হবে প্রাপককে। এ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য ৭৪১১৩৩৯৯, ৭৪৪৩৩৯৯, ৭৪১১২২৭৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২১৪২ ঘ.