২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-প্রযুক্তিখাতে কমেছে রপ্তানি আয়

দেশের সফটওয়্যার ও আইটি (তথ্য প্রযুক্তি) খাতে রপ্তানি আয় চলতি বছর কমে গেছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী ২০০৫ সালের তুলনায় ২০০৬ সালে এ খাতে দ্বিগুণের বেশি রপ্তানি আয় হলেও গত বছর তা অনেক কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সফটওয়্যার ও আইটি (তথ্য প্রযুক্তি) খাতে রপ্তানি আয় চলতি বছর কমে গেছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী ২০০৫ সালের তুলনায় ২০০৬ সালে এ খাতে দ্বিগুণের বেশি রপ্তানি আয় হলেও গত বছর তা অনেক কমেছে। তবে বাংলাদেশ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কর্মকর্তাদের দাবি, আগে অবৈধ ভিওআইপি ব্যবসা থেকে আসা অর্থকেও সফটওয়্যার রপ্তানির মাধ্যমে অর্জিত হিসেবে দেখানো হতো। কিন্তু অবৈধ ভিওআইপির বিরুদ্ধে সরকারের কঠোর অভিযানের পর ওই খাত থেকে অর্থ আসা কমে গেছে। এ কারণে ২০০৭ সালে সফটওয়্যার রপ্তানি বাড়লেও সামগ্রিক পরিসংখ্যানে আয় কমেছে। ইপিবির হিসাবে, গত বছর সফটওয়্যার ও আইটি সংশ্লিষ্টখাতে রপ্তানি আয় আগের বছর থেকে প্রায় ৯ লাখ ডলার কমে হয়েছে ২ কোটি ৬১ লাখ। ২০০৬ সালে রপ্তানি আয় ছিল ২ কোটি ৭০ লাখ ডলার। তার আগের বছর এ খাত থেকে আসে এক কোটি ২১ লাখ ডলার। সফটওয়্যার রপ্তানি খাতের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতদিন অনেকেই ভিওআইপি থেকে অর্জিত অর্থ সফটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে বলে দেখিয়েছেন। কিন্তু সরকার ভিওআইপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এবং ঘনঘন অভিযান পরিচালনার কারণে ভিওআইপির ব্যবসায় ধস নেমেছে। তাই ইপিবির সামগ্রিক পরিসংখ্যানে সফটওয়্যার খাতে রপ্তানি আয় কমে গেছে।" বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতির তুলনায় সফটওয়্যার খাত ছোট হলেও গত পাঁচ বছরে সেখানে প্রবৃদ্ধির হার শতকরা ৪০ভাগেরও বেশি। বেসিসের সভাপতি রফিকুল ইসলাম রাওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স