২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জাহিদের ওপর হামলা মামলা আবার তদন্তের নির্দেশ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাংবাদিক জাহিদ আল আমীনের ওপর হামলার ঘটনায় করা মামলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মর্যাদার কর্মকর্তাকে দিয়ে আবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্ত ২৭ মার্চের মধ্যে করার আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাংবাদিক জাহিদ আল আমীনের ওপর হামলার ঘটনায় করা মামলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মর্যাদার কর্মকর্তাকে দিয়ে আবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্ত ২৭ মার্চের মধ্যে করার আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিচার বিভাগীয় হাকিম আবদুর রব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের আদেশ থাকা সত্ত্বেও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্ত না করে উপ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তা দিয়ে তদন্ত করায় বাদী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আদালতের আদেশ অমান্য করায় বিচারক গোয়েন্দা বিভাগের পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাকে দিয়ে মামলাটি আবার তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০০৫ সালের ২১ জুলাই বাংলাদেশ অবজারভারের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক জাহীদ আল আমীন যৌতুকের কারণে এসিডদগ্ধ হোসনে আরা নামে এক গৃহবধূর ওপর প্রতিবেদন তৈরি করতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও ইন্টার্নি চিকিৎসক তান্না ও ফারাহ'র নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তাকে ৪ ঘন্টা আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। জাহিদ আল আমীন বর্তমানে দৈনিক আমাদের সময়ের গবেষণা প্রতিবেদক (রিসার্চ রিপোর্টার) এবং ইংরেজি সাপ্তাহিক আওয়ার টাইমের সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৩৫ ঘ.