২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেগালের পথে লন্ডনে দুদিন থাকবেন প্রধান উপদেষ্টা

একাদশতম ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী ১০ মার্চ সেনেগালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৩ ও ১৪ মার্চ সেনেগালের ডাকারে এ সম্মেলন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশতম ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী ১০ মার্চ সেনেগালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৩ ও ১৪ মার্চ সেনেগালের ডাকারে এ সম্মেলন হবে। রোববার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "সেনাগালে যাওয়ার পথে প্রধান উপদেষ্টা লন্ডনে দু দিন অবস্থান করবেন। সম্মেলন শেষে আবার লন্ডন হয়ে ১৯ মার্চ ঢাকা ফিরবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জেকে/এমএইচবি/২২৩৫ ঘ.