২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আশুগঞ্জ ও সরাইল উপজেলায় রোববার পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ ও সরাইল উপজেলায় রোববার পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বায়েজিদ জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুরে ঢাকাগামী একটি বাসের চাপায় আইয়ুব আলী (১৬) নামের এক শ্রমিক মারা যান। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার ফরিদপুর গ্রামে। তিনি জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইলগামী একটি যাত্রীবাহী টেম্পু (নং সিলেট থ ১১-১১৭৪) সরাইলের কুট্টাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে চারজন গুরুতর আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহফুজ মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলা মইন গ্রামে। এ ব্যাপারে আশুগঞ্জ ও সরাইল থানায় পৃথক মামলা হয়েছে বলেও ফাঁড়ির ইনচার্জ বায়েজিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.