২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে তিন ডাকাত আহত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বেড়িবাঁধ এলাকায় শনিবার রাতে গণপিটুনিতে তিন ডাকাত আহত হয়েছে। এরা হল, মো. আজাদ (২০), মোহাম্মদ শরীফ (২০) ও বাবুল মিয়া (১৯)। এদের মধ্যে আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন পাহাড়তলী থানা হেফাজতে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বেড়িবাঁধ এলাকায় শনিবার রাতে গণপিটুনিতে তিন ডাকাত আহত হয়েছে। এরা হল, মো. আজাদ (২০), মোহাম্মদ শরীফ (২০) ও বাবুল মিয়া (১৯)। এদের মধ্যে আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন পাহাড়তলী থানা হেফাজতে রয়েছে। পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাত ১২টার দিকে পাহাড়তলীর সিদ্দিক কমিশনারের বাড়ির পাশ থেকে তিন ডাকাতকে স্থানীয় লোকজন আটক করে পিটুনি দেয়। ওই সময় টহল পুলিশের একটি দল তাদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে মফিজুল ইসলাম জানান। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১২৩৮ ঘ.