২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই চার কোটি ভোটার নিবন্ধিত হবে:সিইসি

এ মাসের মধ্যেই চার কোটি ভোটার নিবন্ধিত হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, "এ মাসের মধ্যেই চার কোটি ভোটার নিবন্ধিত হবে। যা মোট ভোটারের অর্ধেক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 05:20 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এ মাসের মধ্যেই চার কোটি ভোটার নিবন্ধিত হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, "এ মাসের মধ্যেই চার কোটি ভোটার নিবন্ধিত হবে। যা মোট ভোটারের অর্ধেক।" প্রথম দফায় কমিশন বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে সংলাপ শুরু করেছে। এদিনই সাম্যবাদী দল ও ওয়ার্কার্স পার্টির সঙ্গেও সংলাপে বসবে কমিশন। সিইসি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অধিকাংশ বিষয়েই তাদের সঙ্গে আমরা একমত হয়েছি।" বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বুথে প্রার্থীর এজেন্ট না রাখা, ব্যালট পেপারে প্রতীক না থাকা, ভোটের দিনে মোবাইল নেটওয়ার্ক চালু রাখা, একই নামে ব্রাকেট বন্দি দল নিবন্ধিত না করা। ধর্ম ভিত্তিক ও জঙ্গিবাদী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানানো হয়েছে। বিকল্পধারার সংলাপে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান। এছাড়া দুই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন বৈঠকে উপস্থিত রয়েছেন। দ্বিতীয় দফা সংলাপে নির্বাচন কমিশন ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে বসছে। ২৫ ফেব্র"য়ারি- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও আওয়ামী লীগ; ২৬ ফেব্র"য়ারি- জাতীয় পার্টি, জাসদ (ইনু) ও ন্যাপ (মোজাফফর); ২৭ ফেব্র"য়ারি- জামায়াতে ইসলামী, জাসদ (জিকু) ও জাতীয় পার্টি (জেপি) এবং ২৮ ফেব্র"য়ারি- গণতন্ত্রী পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও ইসলামী ঐক্যজোট এর সঙ্গে ইসির সংলাপের দিন নির্ধারিত রয়েছে। বিএনপি'র সঙ্গে এখনও সংলাপ হয়নি। এ বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/জিএনএ/১১০০ ঘ.