২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শামসুল হক গুরুতর অসুস্থ

প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় বারডেম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 06:34 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় বারডেম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে। এম শামসুল হকের ভাইপো এ কে এম মঞ্জুরুল হাসান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ডাঃ লে. কর্নেল (অবঃ) রেজাউল করিমের তত্ত্বাবধানে রয়েছেন। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা শামসুল হকের পরিবারের সদস্যরা তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০০২৪ঘ.