২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি সবার শত্র", এর বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দুর্নীতি সবার শত্র", দেশের শত্র"। দুর্নীতি বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে যাতে এটা কখনও জাতির জন্য কলঙ্ক না ওঠে। তিনি বলেন, "দুর্নীতি আমাদের শত্র"। দুর্নীতি দেশের শত্র"। দুর্নীতি আমাদের অপমান। আমরা আমাদের দুর্নীতি বিরোধী আন্দোলন অব্যাহত রাখব। যাতে দুর্নীতি কখনও আমাদের অপমান না হয়ে ওঠে। আমাদের কলঙ্ক না হয়ে ওঠে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দুর্নীতি সবার শত্র", দেশের শত্র"। দুর্নীতি বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে যাতে এটা কখনও জাতির জন্য কলঙ্ক না ওঠে। তিনি বলেন, "দুর্নীতি আমাদের শত্র"। দুর্নীতি দেশের শত্র"। দুর্নীতি আমাদের অপমান। আমরা আমাদের দুর্নীতি বিরোধী আন্দোলন অব্যাহত রাখব। যাতে দুর্নীতি কখনও আমাদের অপমান না হয়ে ওঠে। আমাদের কলঙ্ক না হয়ে ওঠে।" শনিবার মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা উদ্বোধনের সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন। শহীদ মিনার চত্ত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন জেলার স্কুল-কলেজের শিক্ষার্থ, এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, বিভিন্ন কিন্ডার গার্টেনের কোমলমতি শিশু, স্কাউট ও গার্লস গাইডের ছেলে-মেয়েরা, সব উপজেলা থেকে আসা দুর্নীতি প্রতিরোধ সামাজিক আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। দুর্নীতি বিরোধী এই শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এএস আব্দুল কাদির মাহমুদ, দুর্নীতি প্রতিরোধ সামাজিক আন্দোলন মৌলভীবাজারের আহবায়ক এ কে এম সুজাউল করিম, টিআইবি শ্রীমঙ্গল শাখার সভাপতি অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আলকামা সিদ্দিকী, পুলিশ সুপার এম খুরশীদ হোসেন, সহকারী পুিলশ সুপার কাজী আশরাফুল আজিম ও দেওয়ান আবদুল ওয়াহাব চৌধুরী প্রমুখ। শোভাযাত্রা শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান শহীদ মিনার প্রাঙ্গণে ২৩ ও ২৪ ফেব্র"য়ারি দুই দিনব্যাপী 'দুর্নীতি প্রতিরোধ জাগরণী উৎসব' উদ্বোধন করেন। জাগরণী উৎসবের মধ্যে রয়েছে নাটক, গান, লাঠি খেলা, নৃত্য ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.