২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে কলেজছাত্রের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শনিবার দুপুরে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজ্জাদ হোসেন টিপু। সে সরকারি শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয়ে পড়ত। তার বাসা যাত্রাবাড়ির পূর্ব শেখদী এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শনিবার দুপুরে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজ্জাদ হোসেন টিপু। সে সরকারি শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয়ে পড়ত। তার বাসা যাত্রাবাড়ির পূর্ব শেখদী এলাকায়। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক আলফাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিপু বাড়ির টিনশেডের ঘরে ঘুমাতে যায়। শনিবার সকাল ৮টায় বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।" খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। লাশটি ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিল বলে পুলিশ জানায়। আলফাজুর রহমান জানান, টিপুর মৃত্যুর বিষয়ে বাসার কেউ কথা বলছে না। নিহতের বড় ভাই গোলাম মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয় ভাই-বোনের মধ্যে টিপু সবার ছোট। তিনি বলেন, "টিপুর সঙ্গে পরিবারের কোনও সদস্যের বা অন্য কারও সঙ্গে বিবাদের কোনও ঘটনা আমার জানা নেই।" লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমআই/১৮২১ ঘ.