২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

পাবনার চাটমোহর উপজেলার ঘাষিখেলা গ্রামে শুক্রবার বিকেলে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাহেব আলী নামের এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

পাবনা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলার ঘাষিখেলা গ্রামে শুক্রবার বিকেলে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাহেব আলী নামের এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, বিকেল ৪ টার দিকে সাহেব আলীর একটি গরু গ্রামের জমসেদ আলীর ক্ষেতের ফসল খায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে জমসেদ আলীর লোকজন সাহেব আলী ও কালু মিয়াকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে সাহেব আলী (৭০) ঘটনাস্থলেই মারা যান। কালুকে (৩০) আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাহেব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে জমসেদ আলীর লোকজনের সংঘর্ষ বেধে যায়। প্রায় দেড় ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় সাজেদা, জলিল, জমসেদ, আমজাদ, মান্নান, ইয়াকুব, মীর হোসেন, বিল্লাল, সোলেমান আহত হন। এদের চাটমোহর ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.