২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 06:07 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার ক্যান্টেন সৈয়দ আবু হাসান সাংবাদিকদের জানান, বিডিআরের হাকিমপুর ফাঁড়ির একটি দল রাত ৯টার দিকে কোদালকাটি গ্রামে টহল দেওয়ার সময় এক লোক বিডিআর সদস্যদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগে পাঁচটি পলিথিনে রাখা দুই কেজি হেরোইন পাওয়া যায় বলে আবু হাসান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫৭ ঘ.