২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরুল বাড্ডায় বস্তিতে আগুন

রাজধানীর মেরুল বাড্ডায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে একটি বস্তিতে আগুন লাগে। দমকলের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মেরুল বাড্ডায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে একটি বস্তিতে আগুন লাগে। দমকলের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোমিনুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেরুল বাড্ডা এলাকার একটি বস্তি ও পাশের মাছ বাজারে রাত নয়টার দিকে আগুন লাগে। এতে ৪০টির মতো ঘর পুড়ে যায়। সেখানে বাঁশপট্টিও পুরোপুরি ভষ্মিভূত হয়। প্রধান দমকল কার্যালয় থেকে টিম লিডার গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ৭টি ইউনিট সেখানে কাজ করছে। আগুন লাগার পরপরই রামপুরা টেলিভিশন কেন্দ্রের সামনের ডিআইটি রোডে যানবাহন বন্ধ করে দেওয়া হয়। সাড়ে দশটার পর যান চলাচল আবার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/এমএইচবি/২৩৩৩ ঘ.